সর্বশেষ

তেহরানের কাছে হামলায় নিহত ১৮ : ইরানি গণমাধ্যম

অনলাইন ডেস্ক

তেহরান সংলগ্ন আলবোরজ প্রদেশে হামলায় দুই শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার প্রাদেশিক এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আলবোরজ প্রদেশের ডেপুটি গভর্নরের উদ্ধৃতি দিয়ে বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট ও ফার্স সংবাদ সংস্থা জানায়, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এতে ‘আমাদের ১৮ জন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে, যার মধ্যে দুই জন শিশু।’ তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। তিনি আরও বলেন, ভোরের এ হামলায় ২৪ জন আহত হয়েছেন।

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

সাম্প্রতিক দিনগুলোতে যুদ্ধের মোট হতাহতের হালনাগাদ কোনো সংখ্যা প্রকাশ করেনি ইরান সরকার। সংবাদ পরিবেশনে বিধিনিষেধ থাকায় এএফপি ইরানে হামলার স্থানগুলোতে গিয়ে স্বতন্ত্রভাবে হতাহতের সংখ্যা যাচাই করতে পারছে না।

যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) ৬ এপ্রিল জানায়, সংঘাতে অন্তত ৩ হাজার ৫৯৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক।

‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন

এই বেসামরিক নাগরিকদের মধ্যে অন্তত ২৪৮ জন শিশু রয়েছে। এ ছাড়া ১ হাজার ২২১ জন সামরিক সদস্য নিহত হয়েছে এবং ৭১১ জনের পরিচয় নির্ধারণ করা যায়নি।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ এপ্রিল ২০২৬
Trulli

তেহরানের কাছে হামলায় নিহত ১৮ : ইরানি গণমাধ্যম