সর্বশেষ

সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানির মামলার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন

উপজেলা সংবাদদাতা

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত স্টেনোটাই পিস্টের বিরুদ্ধে ঘুষ গ্রহণের সুস্পষ্ট তথ্য-প্রমাণসহ সংবাদ প্রকাশ করায় “এনটিভি”-র স্টাফ করেসপন্ডেন্ট ও “মুন্সীগঞ্জের সময়” পত্রিকার সম্পাদক মাইনুদ্দিন সুমন এবং “বাংলাদেশ প্রতিদিন”পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাইদ সৌরভ-র বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানির মামলার প্রতিবাদে সিরাজদিখান প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৯ এপ্রিল বেলা ১১টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ এর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উখিয়ার রিসোর্টে আগুন: যশোরের একই পরিবারের চারজন নিখোঁজ, পরিচয় মেলেনি কয়েকটি মরদেহের

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব ও পেশাগত নৈতিকতার অংশ। অথচ সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে এ মিথ্যা ও

উদ্দেশ্য প্রণোদিত মানহানির মিথ্যা মামলা প্রত্যাহার সহ অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানানো হয়। দ্রুত সময়ের মধ্যে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

শিবালয়ে হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে অবৈধ বালু উত্তোলন: ঝুঁকিতে বিদ্যুৎ টাওয়ার ও লোকালয়

এ-সময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,সিরাজদিখান রিপোর্টার ইউনিটির সভাপতি নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান,নাদিম হায়দার,আসিক,আজাদ বিন নাদভী,আমির হোসেন ঢালী,ইসমাইল খন্দকার,মোরসালেহীন রহনান,বিশ্বজিৎ,গোপাল দাস, আরিফ,কৌশিক,প্রান্তোষ দেবনাথ।আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাব ও রিপোর্টার ইউনিটির সদস্যবৃন্দ।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৯ এপ্রিল ২০২৬
Trulli

সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানির মামলার প্রতিবাদে প্রেসক্লাবে মানববন্ধন