সর্বশেষ

প্রথম ধাপে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার

অনলাইন ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটে সীমিত ওভারের সিরিজ খেলতে আজ ঢাকায় প্রথম ধাপে পা রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট দলের তিন ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দলের বাকী ক্রিকেটাররা আজ রাত ১১টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তিন সপ্তাহের বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

সাভার-আশুলিয়া আন্তঃ ইউনিয়ন ক্রিকেট কাপের প্রথম আসরে বিরুলিয়া চ্যাম্পিয়ন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ততার কারণে বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের প্রথম সারির অন্তত ১০ জন খেলোয়াড়। এবারের সফরে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম।

ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল সফরের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দু’দল।
চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল এবং ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ।

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

বুধবার মিরপুরে অনুশীলনে নামবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৩ এপ্রিল ২০২৬
Trulli

প্রথম ধাপে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার