সর্বশেষ

ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা

উপজেলা সংবাদদাতা

কক্সবাজার ঈদগাঁও উপজেলায় মাছ চুরির মিথ্যেঅভিযোগে রাতভর মধ্যযুগীয় কায়দায় পৈশাচিক নির্যাতন চালিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ইসলামপুর ইউনিয়নের (৩ নং ওয়ার্ড) মেম্বার নুর মোহাম্মদ এর বিরোদ্ধে ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার মধ্যম নাপিত খালী এলাকায় সোলাইমান ড্রাইভারে ছেলে সেলিম বাবুকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাছ চুরি সন্দহে এমন অমানুষিক নির্যাতন চালানো হয়।

বাউফলে নৌ পথে আইন-শৃঙ্খলা ও মৎস্য সম্পদ রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আহতের স্ত্রী জানান, মিথ্যে মাছ চুরির সন্দহে বাড়ি থেকে ডেকে নিয়ে আমার স্বামীকে রাতভর যে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। সকালে খবর পেয়ে আমি আমার স্বামীকে মার ধরে হাত থেকে বাঁচানোর চেষ্টা করলে আমার চুলের মুড়ি ধরে এলোপাতাড়ি কিল ঘুষি মারে। খালি ষ্টামে আমার স্বাক্ষর নিয়ে রাখে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আমার স্বামীকে হাসপাতালে নিয়ে আসি এবং বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্হানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্দেহভাজন ব্যক্তি যদি তিনি অপরাধ করে থাকেন, তবে তাকে আইনের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু এভাবে অমানবিকভাবে পিটানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই পৈশাচিক নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।

যমুনার ভাঙনে তারাকান্দি-ভূঞাপুর বাঁধে ধস, জিওব্যাগ ডাম্পিং পাউবোর
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ এপ্রিল ২০২৬
Trulli

ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা