সর্বশেষ

দোহারে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

দোহারে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

আজ ২০ এপ্রিল, সোমবার সকালে শিশুদের সংক্রামক ব্যাধি হাম ও রুবেলা থেকে সুরক্ষা দিতে বিশেষ টিকাদান কর্মসূচির সূচনা হয়েছে ।

সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় ‎

উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই ক্যাম্পেইনের শুভ উদ্‌বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাঈদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের উদ্‌বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উদ্‌বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ইয়াহিয়া হোসেন, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স এবং উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, এই বিশেষ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো উপজেলার একটি শিশুও যেন হাম-রুবেলা টিকার আওতার বাইরে না থাকে।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না

নির্দিষ্ট বয়ঃসীমার সব শিশুকে এই টিকাদানের মাধ্যমে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্ত রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা সব অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন, তারা যেন নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে গিয়ে সন্তানদের টিকা প্রদান নিশ্চিত করেন। জনস্বার্থে এই কর্মসূচি উপজেলার প্রতিটি ইউনিটে পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় ‎

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খরার প্রভাবে দেখা দিয়েছে সেচ সংকট। বোরো ধানসহ বিভিন্ন আবাদি জমিতে পানির অভাবে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT