গোপালগঞ্জে প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্রের আয়োজনে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনা মূল্যে সহায়ক উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ সোমবার (২০শে এপ্রিল)সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতার এ বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ- উজ – জামান।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান ও ডা. মো. আনিসুজ্জামান।এসময় ১৯ জন প্রতিবন্ধীদের মাঝে ১৭টি হুইল চেয়ার, ১টি ট্রাই সাইকেল ও ১টি হেয়ারিং মেশিন বিতরণ করা হয়।
756
Shares
শেয়ার করুন
শেয়ার করুন











