সর্বশেষ

টাঙ্গাইলে বিএনপি নেতা সাইফুল ইসলাম সাধুর জানাজা সম্পন্ন, শোকে স্তব্ধ এলাকা

মোঃ শফিকুল ইসলাম

টাঙ্গাইলের সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মরহুম সাইফুল ইসলাম সাধু’র জানাজা নামাজ আজ বাদ যোহর মাকরকোল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা: ছেলে গ্রেফতার

সাইফুল ইসলাম সাধু দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং এলাকাবাসীর কাছে একজন সৎ, নিবেদিতপ্রাণ ও জনবান্ধব নেতা হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুম সাইফুল ইসলাম সাধুকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন—এটাই সবার প্রার্থনা।

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয়ে বালু উত্তোলন: ঝুঁকিতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ টাওয়ার ও নদীর তীর

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ এপ্রিল ২০২৬
Trulli

টাঙ্গাইলে বিএনপি নেতা সাইফুল ইসলাম সাধুর জানাজা সম্পন্ন, শোকে স্তব্ধ এলাকা