সর্বশেষ

রংপুরে শাপলা সিনেমা হলের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

রংপুর নগরীর ঐতিহ্যবাহী শাপলা সিনেমা হলের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হল কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সিনেমা হল সংলগ্ন হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ কামাল হোসেব যানান , একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিনের সুপরিচিত এই বিনোদন কেন্দ্রের ঐতিহ্য ও সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে।

পাবনার ফরিদপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা: ছেলে গ্রেফতার

সিনেমা হলের পরিবেশ এবং এর ব্যবসায়িক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমন ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেন আয়োজকরা। ​কর্তৃপক্ষ আরও জানায়, শাপলা সিনেমা হল সবসময়ই সুস্থ বিনোদন ও দর্শকদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে আসছে।

যারা মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলে সিনেমা হলটির ক্ষতি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। ​এ সময় হলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। হল কর্তৃপক্ষ প্রশাসনের নিকট এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয়ে বালু উত্তোলন: ঝুঁকিতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ টাওয়ার ও নদীর তীর

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ এপ্রিল ২০২৬
Trulli

রংপুরে শাপলা সিনেমা হলের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন