সর্বশেষ

রুপগন্জের পূর্বাচলে অপহৃত শিশু মাইশা

নিজস্ব প্রতিবেদক

পূর্বাচল ১২ নম্বর সেক্টরের বুরুলিয়া গোলচত্বর থেকে অপহৃত পাঁচ বছর বয়সের মাইশা আক্তারকে গতকাল ২১ এপ্রিল মঙ্গলবার ভোরে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকায় প্রযুক্তি ব্যবহার করে রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ফুলছড়ি এলাকা থেকে মোহাম্মদ শান্ত (২০) ও পূর্বাচল উপশহর থেকে শাহ আলম (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করে। পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় পূর্বাচল উপশহরের বুরুলিয়া গ্রামের ব্যবসায়ী শ্যামল মিয়ার পাঁচ বছর বয়সের মেয়ে মাইশা আক্তার অপহৃত হয়।

সাভারে মাদ্রাসাছাত্র নির্যাতনের অভিযোগ, দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৫

পরে শ্যামল মিয়া বাদী হয়ে মোহাম্মাদ শান্ত ও শাহ আলমকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাইশা আক্তারকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্গন্ধে খবর, তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিন মরদেহ উদ্ধার
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ এপ্রিল ২০২৬
Trulli

রুপগন্জের পূর্বাচলে অপহৃত শিশু মাইশা