সর্বশেষ

পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরণ

আলাউদ্দিন - কক্সবাজার

পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে পানের ছড়া এলাকায় ঈদগড়ের ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

সাভার বিরুলিয়ার ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার:ঘাতক জালু মোল্লা গ্রেফতার

‎বুধবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র মতে, ভোরে নিজ গন্তব্যে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগা যোগ করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, স্বজনরা তার দ্রুত উদ্ধারের দাবি জানান।

‎এ বিষয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই খুর্শেদ আলম জানান,খবর পাওয়ার পর পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং অপহৃতকে উদ্ধারে অভিযান চালাচ্ছে
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র মতে, অপহরণের পরপরই আমরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি। অপহৃতকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতে সড়কে দীর্ঘদিন ধরেই ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটছে। আজ একজন জনপ্রতিনিধি নিজে অপহরণের শিকার হওয়ায় এটি অত্যন্ত দুঃখ জনক। সকাল থেকেই তারা বিষয়টি নিয়ে কাজ করছেন বলে জানান তিনি।

‎স্থানীয়রা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন,এই সড়ক এখন আতংকিত সড়কে পরিণত হয়েছে। দিনের আলোতেও যদি জনপ্রতিনিধি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ এপ্রিল ২০২৬
Trulli

পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরণ