সর্বশেষ

অস্ট্রেলিয়া সিরিজের চূড়ান্ত সময়সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এরই মধ্যে সিরিজের সূচি ঘোষণা করার পর এবার ম্যাচগুলোর সময়সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়, ক্রিকেটারদের বোনাস নিয়ে যা বলল বিসিবি

আগামী ৬ জুন বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। পরদিন মিরপুরে অনুশীলনে নামবে তারা। একই সময়ে বাংলাদেশ দলও মিরপুরে অনুশীলন ক্যাম্প করবে। ৯ জুন প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠের লড়াই শুরু হবে দুই দলের। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১১ জুন এবং সিরিজের শেষ ম্যাচ ১৪ জুন। তিনটি ওয়ানডেই শুরু হবে সকাল ১১টায়।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৭ জুন, দ্বিতীয় ম্যাচ ১৯ জুন এবং শেষ ম্যাচ ২১ জুন। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

সাকিবের ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুর স্মরণ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৭ মে ২০২৬
Trulli

অস্ট্রেলিয়া সিরিজের চূড়ান্ত সময়সূচি ঘোষণা