সর্বশেষ

বিনিয়োগ টানতে দীর্ঘমেয়াদি করকাঠামোর প্রস্তাব ফরেন চেম্বারের

অ্যাডমিন

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও সহজ করা এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের কাছে একটি দীর্ঘমেয়াদি করকাঠামো তৈরির দাবি জানিয়েছে এ দেশে কাজ করা বিদেশি কোম্পানিগুলোর সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।

সংগঠনটি জানিয়েছে, হুটহাট নীতি পরিবর্তন না করে একটি টেকসই পথনকশা থাকলে বিদেশিরা বাংলাদেশে আরও বড় বিনিয়োগে উৎসাহিত হবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফরেন চেম্বার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফরেন চেম্বারের একটি প্রতিনিধিদল। বৈঠকে আগামী ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট ও দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ফরেন চেম্বারের সভাপতি রূপালী হক চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধিদলে সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি দীপাল আবেউইক্রেমা, সহসভাপতি মোহাম্মদ ইকবাল চৌধুরীসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা

বৈঠকে প্রতিনিধিদল অর্থমন্ত্রীকে জানায়, নতুন সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে তারা সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তবে বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের কর নীতিকে আরও প্রতিযোগিতামূলক করা প্রয়োজন। একই সঙ্গে ব্যবসায়িক নীতিমালার ধারাবাহিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর তারা বিশেষ জোর দেয়।

বিনিয়োগকারীরা যাতে আগামী কয়েক বছরের করকাঠামো সম্পর্কে আগে থেকে ধারণা পেতে পারেন, সে লক্ষ্যে বাজেটে একটি দীর্ঘমেয়াদি রূপরেখা দেওয়ার প্রস্তাব করেন প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বেসরকারি খাতের সঙ্গে সরকারের অংশীদারত্ব আরও জোরদার করার আশ্বাস দেন।

 

পূজায় খোলা পোশাক কারখানা, ছুটি পাবেন হিন্দু ধর্মাবলম্বীরা

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ মে ২০২৬
Trulli

বিনিয়োগ টানতে দীর্ঘমেয়াদি করকাঠামোর প্রস্তাব ফরেন চেম্বারের