সর্বশেষ

পাবনায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি: নিহত ১, ক্ষতিগ্রস্তদের পাশে কেউ দাঁড়ায়নি!

নিজস্ব প্রতিবেদক

মমপাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার সাগরকান্দিসহ আশপাশের এলাকায় ভয়াবহ কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এছাড়া বজ্রপাতে সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের ফরহাদ হোসেন নামে একজন নিহত হয়েছেন।

গত সোমবার সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকার গাছপালা, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।

মানিকগঞ্জে প্রশাসনের চোখের সামনেই যমুনায় বালু লুট,ঝুঁকিতে জাতীয় বিদ্যুৎ গ্রিড,সহস্রাধিক বসতবাড়ি

বিশেষ করে সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর, সাগরকান্দি বাজারসহ ওই ইউনিয়নের বিভিন্ন এলাকার বসতবাড়ি,বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তার ধারের গাছপালা ভেঙে যায় এবং বিদ্যুতের লাইনের খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। তীব্র ঝড় বাতাসে বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানায়, বিভিন্ন স্থানে গাছ বৈদ্যুতিক খুঁটির উপর ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে জনজীবনে ভয়াবহ ভোগান্তির সৃষ্টি হয়েছে। এদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তা কামনা করলেও গত ২দিনে তাদের পাশে কেউই দাঁড়ায়নি, কেউ কোনো সাহায্য পায়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে শিক্ষক পরিবার

সাগরকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন জানান, ঝড়ে সাগরকান্দি ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাস্তায় গাছ পড়ে জনদূভোগ সৃষ্টি হয়েছে এবং ঝড়ে বাজারের ব্যবসা প্রতিষ্ঠানসহ বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে জমা দিতে বলা হয়েছে। তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ মে ২০২৬
Trulli

পাবনায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি: নিহত ১, ক্ষতিগ্রস্তদের পাশে কেউ দাঁড়ায়নি!