সর্বশেষ

আশুলিয়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ার ভাদাইল উত্তরপাড়া সাধু মার্কেট এলাকায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত নাজমুল হোসেন মোস্তফা কামালের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল প্রায় ৫টার দিকে নাজমুল হোসেন (  ৩১ )নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় বাড়ির মালিক বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ল্যাব ওয়ান হাসপাতালে নেওয়া হলে পথেই তার মৃত্যু হয়।

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আশুলিয়া থানার এসআই নুর আমিন প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

নিহত নাজমুল হোসেনের পিতার নাম ছাইদ আলী। তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা গেছে।

বরিশালে মন্ডপে মন্ডপে সপ্তমী পূজা অনুষ্ঠিত

ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ মে ২০২৬
Trulli

আশুলিয়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু