সর্বশেষ

ইসরাইলি নিরাপত্তা মন্ত্রী বেন-গভিরকে নিষিদ্ধ করল ফ্রান্স

অনলাইন ডেস্ক

গাজা অভিমুখী সাহায্যকারী বহরের (ফ্লোটিলা) ফরাসি কর্মীদের প্রতি ‘অগ্রহণযোগ্য আচরণের’ দায়ে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। ফরাসি নাগরিকদের ওপর হুমকি ও সহিংসতার অভিযোগে তাকে দেশটিতে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এক বিবৃতিতে জানান, তারা গাজা অভিমুখী এই সাহায্যকারী বহরের পন্থার সঙ্গে একমত নন।

কারণ এই ধরনের উদ্যোগ কোনো কার্যকর ফলাফল বয়ে আনে না, বরং কূটনৈতিক এবং কনস্যুলার পরিষেবাগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। তবে এই দ্বিমতের পরেও কোনো ফরাসি নাগরিকের ওপর হুমকি, ভীতি প্রদর্শন কিংবা সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না, বিশেষ করে তা যদি কোনো দেশের সরকারি কর্মকর্তার পক্ষ থেকে বা তার ইন্ধনে আসে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ফরাসি নাগরিকদের ওপর এই বর্বরতা নতুন কিছু নয়।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

এটি মূলত বেন-গভিরের দীর্ঘদিনের আপত্তিকর বক্তব্য, উগ্র কর্মকাণ্ড এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অনবরত ঘৃণা ও সহিংসতা উসকে দেওয়ার ধারাবাহিকতারই একটি অংশ। সম্প্রতি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র বিদেশি মানবাধিকার কর্মীরা অভিযোগ করেন, ইসরাইলি কর্তৃপক্ষ তাদের আটক করার পর তাদের ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া হিসেবেই ফ্রান্স সরকার ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে এমন কঠোর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করল।

দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি অঞ্চলে ধোঁয়াশায় সর্বোচ্চ সতর্কতা জারি
ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ মে ২০২৬
Trulli

ইসরাইলি নিরাপত্তা মন্ত্রী বেন-গভিরকে নিষিদ্ধ করল ফ্রান্স