সর্বশেষ

২০০ কোটি পার, সাড়া ফেলেছে বিজয়ের ‘প্রেমিকা’র সিনেমা

অনলাইন ডেস্ক

বিজয়ের সঙ্গে কেবল সম্পর্কের গুঞ্জন নয়, সিনেমা দিয়েও এবার আলোচনায় দক্ষিণি অভিনেত্রী তৃষা কৃষ্ণান। সুরিয়ার সঙ্গে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘কারুপ্পু’ মুক্তি পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল, এক সপ্তাহ পরেও সেটা অব্যাহত আছে।
আরজে বালাজির ছবিটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই তামিলনাড়ুতে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। শুধু তাই নয়, বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ইতিমধ্যে ২০০ কোটির রুপি পেরিয়ে গেছে।

তামিলনাড়ুতে ছবিটি পরিবেশনা করেছেন শক্তিভেলান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমার পরিবেশনা জীবনের এক ঐতিহাসিক মাইলফলক। করুপ্পু তামিলনাড়ু বক্স অফিসে ১০০ কোটি রুপি অতিক্রম করেছে, এটা আমার জন্য ভাষায় প্রকাশ করার মতো নয়, ভীষণ আবেগের ও গর্বের মুহূর্ত।
ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্যমতে, মুক্তির প্রথম সপ্তাহে ভারতে ‘করুপ্পু’র নিট আয় ছিল ১১৩ কোটি ৮৫ লাখ রুপি।

খুকু যাবে বিদ্যালয়ে, সানজিদা আক্তার মুক্তা

অষ্টম দিনে এসে ছবিটির দেশীয় আয় দাঁড়িয়েছে ১২১ কোটি ৬৫ লাখ রুপিতে। এর বড় অংশই এসেছে তামিল সংস্করণ থেকে। তবে তেলুগু ভাষায় বীরভদ্রুডু নামেও ছবিটি ভালো ব্যবসা করছে। বিদেশে ছবিটির আয় প্রায় ৬০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘কারুপ্পু’র মোট আয় এখন ২০০ কোটি ৮৬ লাখ রুপি।

এর মধ্য দিয়ে গত নয় মাসে তামিলনাড়ুতে ১০০ কোটির বেশি আয় করা প্রথম তামিল ছবি হয়ে উঠেছে ‘কারুপ্পু’। এর আগে সর্বশেষ এই কীর্তি গড়েছিল লোকেশ কানাগারাজ পরিচালিত রজনীকান্ত অভিনীত ‘কুলি’। ২০২৫ সালের আগস্টে মুক্তি পাওয়া ছবিটি ভারতে ২৮৫ কোটি রুপির বেশি এবং বিশ্বব্যাপী প্রায় ৫১৮ কোটি রুপি আয় করেছিল। শুধু তামিলনাড়ুতেই ছবিটির আয় ছিল প্রায় ১৪৪ কোটি রুপি।
ন্যায়বিচারের গল্প

মুক্তি দিলাম পাখি – তাছলিমা আক্তার মুক্তা

‘কারুপ্পু’ পরিচালনা করেছেন আরজে বালাজি। চিত্রনাট্য লিখেছেন তিনি নিজে, সঙ্গে ছিলেন রত্না কুমার, অশ্বিন রবিচন্দ্রন, রাহুল রাজ, টি এস গোপি কৃষ্ণন ও করণ অরবিন্দ কুমার। ছবিটি প্রযোজনা করেছে ড্রিম ওয়ারিয়র পিকচার্স। সুরিয়া, তৃষা কৃষ্ণান ও আরজে বালাজির পাশাপাশি আরও অভিনয় করেছেন ইন্দ্রান্স, অনাঘা মায়া রবি, ন্যাটি সুব্রামানিয়াম, স্বাসিকা, শিবদা ও সুপ্রিথ রেড্ডি। সংগীত পরিচালনা করেছেন সাই অভ্যাংকার।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৩ মে ২০২৬
Trulli

২০০ কোটি পার, সাড়া ফেলেছে বিজয়ের ‘প্রেমিকা’র সিনেমা