সর্বশেষ

সিলেটে ২ বছরের কন্যা সন্তান কে গলা কেটে হত্যা করলো মা

জেলা প্রতিনিধি

আবুল কাশেম রুমন, সিলেট:

সিলেটে ২ বছরের কন্যা সন্তান কে গলা কেটে হত্যা করলো মা এমন অভিযোগ উঠেছে। নিজ কন্যা সন্তানকে বটি দা দিয়ে গলা কেটে হত্যা করার এক রোমহর্ষক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে শুক্রবার (২২ মে ২০২৬ইং) ভোরে সিলেটের জালালাবাদ থানাধীন পুরাতন কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ঘাতক মাকে আটক করেছে পুলিশ। তবে মা মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ।

পাবনায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা, যার বয়স ১ বছর ৮ মাস। সে ওই গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে আমির আলীর মেয়ে। আর আটকৃত ওই শিশুর মা সুবিনা বেগম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পুরাতন কালারুকা আমির আলী যখন ফজরের নামাজ পড়ছিলেন, ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী সুবিনা বেগমে নিজ বসত ঘরের ভেতর ধারালো বটি দা দিয়ে ঘুমন্ত শিশু মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যা করেন। নামাজ শেষে আমির আলী ঘরে ফিরে এই নৃশংস দৃশ্য দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুঁটে আসেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব জানান, ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত মা সুবিনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে। ইতোমধ্যেই নিহত শিশু মাইমুনার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

বিরুলিয়ার পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান করলেন সংসদ সদস্য ডা. সালাহউদ্দিন বাবু

ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। আটক সুবিনা বেগম দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ মে ২০২৬
Trulli

সিলেটে ২ বছরের কন্যা সন্তান কে গলা কেটে হত্যা করলো মা