সর্বশেষ

স্ত্রী–সন্তান রেখে পরকীয়ার অভিযোগে প্রেমিকার সঙ্গে উধাও যুবক, ৬ মাসেও সন্ধান মেলেনি

সাভার প্রতিনিধি

মাসুদ রানা:

সাভারের আশুলিয়ার মধুপুর এলাকায় কর্মসূত্রে দীর্ঘদিন ধরে বসবাস করতেন মোঃ কাউসার (কাউছার) নামে এক যুবক। পারিবারিক সূত্র ও ভুক্তভোগী স্ত্রীর অভিযোগ অনুযায়ী, তিনি এক পর্যায়ে পরকীয়া সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে স্ত্রী–সন্তান রেখে অজ্ঞাত এক নারীর সঙ্গে এলাকা ত্যাগ করেন।

ভুক্তভোগী স্ত্রী জানান, স্বামীর অনুপস্থিতির আগে বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যান কাউছার আলী। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। ঘটনার পর প্রায় ছয় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে দাবি পরিবারের।

চার হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে ভোটের প্রস্তুতি ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি

তিনি আরও জানান, স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে তিনি ছোট মেয়ে সন্তানকে নিয়ে চরম আর্থিক ও মানসিক সংকটে দিন কাটাচ্ছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অনুপস্থিতিতে জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।

জানা গেছে, নিখোঁজ কাউসার নীলফামারী জেলার সদর উপজেলার পলাশবাড়ি গ্রামের মোঃ গাজী রহমানের ছেলে।

এদিকে ভুক্তভোগী পরিবার কাউসারের সন্ধানে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। পাশাপাশি কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে তার পরিবারের সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচনে দ্বিমুখী পরীক্ষার মুখে বিএনপি: নিরপেক্ষতা রক্ষা ও অভ্যন্তরীণ শৃঙ্খলাই প্রধান লক্ষ্য

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ মে ২০২৬
Trulli

স্ত্রী–সন্তান রেখে পরকীয়ার অভিযোগে প্রেমিকার সঙ্গে উধাও যুবক, ৬ মাসেও সন্ধান মেলেনি