সর্বশেষ

গোপালগঞ্জের বাস-মাইক্রোবাস ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫

রিকি শেখ গোপালগঞ্জ

ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাসুর নামক স্থানে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাইক্রোবাস চালক নিহত হয়। এই সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে আরও অনন্ত ১৫ জন।

আজ সোমবার (২৫ মে) দুপুর ২টায় গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

চার হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে ভোটের প্রস্তুতি ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আশা কোটালিপাড়াগামী স্টার এক্সপ্রেস বাস ও মাইক্রোবাস ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মাইক্রাবাসের পিছনে থাকা প্রাইভেটকারের সাথেও সংঘর্ষ হয়ে মাইক্রোবাস ও প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায়। স্টার এক্সপ্রেস পরিবহন বাসটিও রাস্তার পাশে খাড়ে পরে বাসে থাকা যাত্রীরা গুরুত্বর আহত হয়।

স্থানীয় সরকার নির্বাচনে দ্বিমুখী পরীক্ষার মুখে বিএনপি: নিরপেক্ষতা রক্ষা ও অভ্যন্তরীণ শৃঙ্খলাই প্রধান লক্ষ্য

আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মাইক্রোবাস চালকের মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ মে ২০২৬
Trulli

গোপালগঞ্জের বাস-মাইক্রোবাস ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫