সর্বশেষ

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আজ সোমবার থেকে আগামি রোববার (৩১ মে) পর্যন্ত টানা ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১ জুন সোমবার সকাল ৯টা থেকে বন্দরের কার্যক্রম যথারীতি শুরু হবে। তবে ঈদের ছুটিতে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

৩০০ মিলিয়ন ডলারে পূর্ণাঙ্গ আঞ্চলিক ‘এভিয়েশন হাব’ হবে চট্টগ্রাম বিমানবন্দর

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ভারতের ব্যবসায়ীদেরও জানানো হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ঈদ উপলক্ষে সাতদিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে চট্টগ্রামে বেপজার ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠিত

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস জানান, ঈদ উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা স্থলবন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ মে ২০২৬
Trulli

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন