সর্বশেষ

নবাবগঞ্জে কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা

শহীদুল ইসলাম

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে ‘ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

পবিত্র ঈদুল আজহা পরবর্তী এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। দীর্ঘদিনের পুরোনো বন্ধু, সহপাঠী ও অগ্রজ-অনুজদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আড্ডা, স্মৃতিচারণ আর পারস্পরিক কুশল বিনিময়ে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় চত্বর।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন-“

গৌরীপুর জংশন ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজরিত একটি রেল স্টেশন

কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের শিক্ষার আলো ছড়াতে দীর্ঘকাল ধরে অনন্য ভূমিকা পালন করে আসছে। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়ে দোহার-নবাবগঞ্জের মুখ উজ্জ্বল করছেন। শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে আমি সবসময় পাশে আছি এবং থাকব। প্রাক্তন ছাত্রদের এই মেলবন্ধন যেন এলাকার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই আহ্বান জানাই।

কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উপদেষ্টা সভাপতি প্রফেসর ডা. খন্দকার আবুল বাশারের, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব ট্যাক্সেস, এর সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ এবং শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ, অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এ সময় এক আবেগঘন পরিবেশে বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকদের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ঢাকার ধামরাই পৌর এলাকা থেকে ৬৩ বোতল ফেন্সিডিলসহ ১জন আটক

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
৩০ মে ২০২৬
Trulli

নবাবগঞ্জে কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মিলনমেলা