সর্বশেষ

কাশিয়ানীতে প্রতীকী ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

রিকি শেখ গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতীকী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) উপজেলার পারুলিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় জমজমাট এই প্রতীকী ফুটবল ম্যাচ। খেলায় ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ব্যতিক্রমধর্মী এই আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ম্যাচে দেশের খ্যাতনামা ফুটবলারদের পাশাপাশি কয়েকজন বিদেশি খেলোয়াড়ও অংশ নেন। ফলে গ্রামীণ পরিবেশের মাঠেই তৈরি হয় আন্তর্জাতিক আবহের ফুটবল লড়াই।

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও দর্শকরা খেলা উপভোগ করতে আসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এছাড়াও জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

রাবেয়া-মোদাচ্ছের ফাউন্ডেশনের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, “আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।” ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি।

বরিশালে মন্ডপে মন্ডপে সপ্তমী পূজা অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ জুন ২০২৬
Trulli

কাশিয়ানীতে প্রতীকী ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা