সর্বশেষ

গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

রিকি শেখ গোপালগঞ্জ

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রাম থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মণ্ডল নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক বৃষ্টি মণ্ডল ভেন্নাবাড়ি গ্রামের অশোক মণ্ডলের মেয়ে। রবিবার (৩১ মে) রাতে ভেন্নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই সঞ্জয় মালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপাল মণ্ডলের বন্ধ কাঁচামালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় বৃষ্টি মণ্ডলকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃষ্টি মণ্ডল জানান, তিনি দীর্ঘদিন ধরে তার আপন বোন সীমা মণ্ডলের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি মূল্যে বিক্রি করে আসছিলেন।
এসআই সঞ্জয় মালো আরও জানান, এ ঘটনায় আটক বৃষ্টি মণ্ডলের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বরিশালে মন্ডপে মন্ডপে সপ্তমী পূজা অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ জুন ২০২৬
Trulli

গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক