সর্বশেষ

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

বর্তমান সরকারের বিগত তিন মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। দেশ এখন জনগণের প্রত্যাশার বিপরীত দিকে চলছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের সোনাতলা এলাকায় সম্প্রতি নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “মাত্র এক মাসের ব্যবধানে পুনরায় জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের ওপর এক ধরনের জুলুম। যদি মূল্যবৃদ্ধি করতেই হতো, তবে তা জাতীয় সংসদে আলোচনা করে করা উচিত ছিল। কিন্তু জনগণ যখন ঘুমিয়ে ছিল, তখন রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণার শামিল।

কুমিল্লা জেলা পরিষদের ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ

সিলেটের শিশু ফাহিমা হত্যাকাণ্ডের বিচার দাবি করে জামায়াত আমির বলেন, “এই হত্যা মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার বেড়াজালে আটকে যায়, তবে আমরা ধরে নেব এই বিচার আর হবে না। ঢাকার পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত গতিতে এগোচ্ছে, ঠিক তেমনি ফাহিমা হত্যার বিচারও আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। সরকারকে এই বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “অপরাধীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা সরকারের প্রধান দায়িত্ব। সরকার যদি সেই মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে তাদের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।

এর আগে ডা. শফিকুর রহমান নিহত শিশু ফাহিমার স্বজনদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন। এ সময় ফাহিমার সমবয়সী শিশুরা রাস্তার পাশে দাঁড়িয়ে প্লেকার্ড হাতে নিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবি জানায়।

বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, জবাবে যা বললেন তাসনিম জারা

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ জুন ২০২৬
Trulli

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির