সর্বশেষ

আদালতের বাইরে পুলিশের হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় আদালতের বাইরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আসামির প্রকাশ্যে কথা বলা এবং সেসব কথা প্রচার না করতে নির্দেশনা দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। শিশু রামিসা হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর আগে, আদালতের বাইরে আসামির দেওয়া বক্তব্য ও তা প্রচার না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে আবেদন করেন এ মামলা পরিচালনায় বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পাওয়া আইনজীবী আজিজুর রহমান দুলু।

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক চেয়ে রিট

আজিজুর রহমান আদালতকে বলেন, আইন অনুযায়ী, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কোনো আসামির বিচারকের সামনে ছাড়া কথা বলার সুযোগ নেই। এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পুলিশি হেফাজতে থাকা কিংবা দণ্ডিত আসামিদের বক্তব্য সংবাদমাধ্যমে প্রচার করা বাংলাদেশের সর্বোচ্চ আদালত আর রাষ্ট্রীয় সংস্থার নিয়মানুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষা, মানুষের চিন্তাধারার ওপর যাতে প্রভাব তৈরি করতে পারে ও জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব নির্দেশনা মেনে ভবিষ্যতে যেন আসামিরা কারও সামনে কথা না বলেন, সেই বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলার নির্দেশনা চেয়ে আবেদন করেন এই আইনজীবী। আদালত তার এ আবেদন মঞ্জুর করেন। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

দণ্ডিত আসামিদের তথ্য প্রকাশ্যে আনতে অনলাইন ডাটাবেজ, হাইকোর্টের রুল

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০২ জুন ২০২৬
Trulli

আদালতের বাইরে পুলিশের হেফাজতে আসামির সঙ্গে কথা ও প্রচার নিষিদ্ধ