সর্বশেষ

আশুলিয়ায় সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, পৃথক অভিযানে  গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

 আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৪ পেশাদার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৫টি সিসি ক্যামেরা, ২টি মোবাইল সেট ও মাদক বিক্রয়ের নগদ ২৫ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন।

ডেঙ্গুর দাপট বাড়ছেই, একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

এর আগে, বুধবার (৩ জুন) আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর উত্তর পাড়া মন্ডল কলোনী ও আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া ইডেন গার্ডেন সংলগ্ন জুয়েল রানা স্টোরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

ছবি: এক নারীসহ চার পেশাদার মাদক কারবারি। তবে তাদের নাম ও ঠিকানা জানা যায়নি।

পাবনায় পদ্মায় রাতের আঁধারে সশস্ত্র পাহারায় অবৈধ বালু উত্তোলন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ জুন ২০২৬
Trulli

আশুলিয়ায় সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, পৃথক অভিযানে  গ্রেপ্তার ৪