সর্বশেষ

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

সারা দেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ট পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২৪৩ শিশুর। আর হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৩ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৯১ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫১৯ শিশুর। আর গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগের ৪ এবং সিলেট বিভাগের ১ শিশু মারা গিয়েছে।

দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে স্কয়ার হাসপাতালে আনা হয়েছে

সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৩ জন শিশু এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪০৩ শিশুই ঢাকা বিভাগের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ১১১ জন শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের ৩৯২ শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ৭৬ হাজার ৮৭৬ শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ২৮৭ শিশু। তাদের মধ্যে ৯ হাজার ৫০৩ শিশুর হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৫৮ হাজার ১৫৪।

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ানো হচ্ছে এলএনজি আমদানি ও সরবরাহ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৫ জুন ২০২৬
Trulli

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু