সর্বশেষ

আপনারা ফ্যাসিবাদের পথেই হাঁটছেন, খাসলতের একটিও পরিবর্তন আনেননি: বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক

বর্তমান সরকারের দিকে ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে, আপনারা সেই পথে হাঁটছেন। এর খাসলতের একটারও পরিবর্তন আনেননি। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের ঈদগাঁহ ময়দানে ১১ দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করেছিল এমন ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল। অথচ সেই অধ্যাদেশগুলোর সবই বিএনপি বহাল রেখেছে। এটি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।

তারা বলেছিল, এগুলো আরও ভালোভাবে নিয়ে আসবে। কিন্তু ছয় মাস পার হলেও এখন পর্যন্ত একটি অধ্যাদেশও উন্নত আকারে আনতে পারেনি। তিনি আরও বলেন, যে গণভোটে জনগণ ৭০ ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। অথচ ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয় এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোটের রায় মানতে আপনাদেরকে এই জনগণ বাধ্য করবে।

জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা আর রাজপথে এইভাবে থাকতে চাই না। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে চাই। কিন্তু আপনারা যেভাবে ধাক্কাইয়া ধাক্কাইয়া আমাদেরকে রাজপথের দিকে দিচ্ছেন, রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে।

গণভোটের রায় মেনে না নিলে ঢাকায় মহাসমাবেশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সিলেটে আমাদের সমাবেশ রয়েছে ২৫ তারিখ, আমরা আশা করবো এরমধ্যেই তাদের শুভ বুদ্ধির উদয় হবে। তারা ঘোষণা দেবেন যে ‘হ্যাঁ, আমরা গণভোট মেনে নিলাম।’ যদি মেনে না নেন, তাহলে ঢাকার মহাসমাবেশের জন্য আপনারা প্রস্তুত থাকুন। অন্যদিকে, একই সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এখনও হরতাল দেওয়া হয়নি, তবে এ ধরনের কর্মসূচির প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখে মধু, আর অন্তরে ছলনা।

বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ জুলাই ২০২৬
Trulli

আপনারা ফ্যাসিবাদের পথেই হাঁটছেন, খাসলতের একটিও পরিবর্তন আনেননি: বিরোধীদলীয় নেতা