সর্বশেষ

ভূমি দস্যু ও সিন্ডিকেটের সাথে আপোষ নয়- ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

ভূমিদস্যু ও সিন্ডিকেটের কোন অপপ্রচারে ভীত নই জানিয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে জনগণের সেবক দাবি করে বলেছেন কোন অপপ্রচারের বিভ্রান্ত হবেন না।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই কথা বলছিলেন আমিন বাজার ইউনিয়ন ভূমি অফিসের ভুমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান। তিনি বলেন, আমি এখানে যোগদানের পর থেকেই কিছু ভূমিদস্যু ও সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে কাজ না করার ফলে আমার বিরুদ্ধে প্রতিনিয়তভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন নিবন্ধন বিহীন অনলাইনে অপ-প্রচার চালিয়ে আমাকে পতিত সরকারের দোসর বানানো চেষ্টা চলছে।

আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই আমরা যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী রয়েছি প্রত্যেকেই প্রজাতন্ত্রের অধীনস্থ। যখন যে দল সরকার গঠন করে দেশ শাসনের দায়িত্ব গ্রহন করে আমাদের প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে তাদের সাথে থেকে দায়িত্ব পালন করতে হয় এটাও সরকারি বিধিবিধান, এই বিধিবিধান অমান্য করার কোন সুযোগ নেই।

আমি প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আমার উপর অপির্ত দায়িত্ব পালন করে থাকি।

শিবালয়ে মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: সাপ্তাহিক ছুটির দিনেও সাঁড়াশি অভিযান,জব্দ ১০০ কেজি ইলিশ

এছাড়া সম্প্রতি বিভিন্ন মাধ্যমে আমাকে জড়িয়ে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমার তথাকথিত সম্পৃক্ততা দাবি করে যে সংবাদ ও পোস্টারিং করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
​

একজন সরকারি কর্মকর্তা/কর্মচারী হিসেবে আমাকে পেশাগত দায়িত্ব পালনের খাতিরে বিভিন্ন সময়ে নানা শ্রেণী-পেশার মানুষের মুখোমুখি হতে হয়। সরকারি দাপ্তরিক কাজ কিংবা জনসাধারণের সেবা প্রদানকালে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ ছবি তুলে থাকলে বা কোনো ছবিতে আমার উপস্থিতি দেখা গেলে, তা কোনোভাবেই আমার রাজনৈতিক সম্পৃক্ততা প্রমাণ করে না। কিছু স্বার্থান্বেষী মহল আমার সততা ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে পুরোনো বা এডিটেড (বিকৃত) ছবি ব্যবহার করে এই বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি দৃঢ়তার সহিত বলেন আমি কোনো রাজনৈতিক দলের “দোসর” নই এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমার নুন্যতম কোন সম্পর্কও নেই।

আমি সর্বদা বিধিমোতাবেক সরকারি দায়িত্ব পালনে সচেষ্ট এবং যেকোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার রাখি।
​

সৎ,জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব নেতৃত্ব চান বিরুলিয়াবাসী: জনজরিপে উদাপিত স্থানীয়দের প্রত্যাশা

আমি প্রশাসন, সচেতন মহল এবং গণমাধ্যমকর্মীদের এই ধরনের সাজানো ও বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলেন আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার দায়িত্ব ও কর্তব্য থেকে বিন্দুমাত্র বিচ্যুতি করা যাবে না।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ জুলাই ২০২৬
Trulli

ভূমি দস্যু ও সিন্ডিকেটের সাথে আপোষ নয়- ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান