সর্বশেষ

তারাগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক

রংপুরের তারাগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই সন্তানের জনক মাহাবুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার খারুভাজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে গত ১৬ জুলাই রাতে ভুক্তভোগী শিশুর বাবা তারাগঞ্জ থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মাহাবুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আজাবুল ইসলাম।

ভূমি দস্যু ও সিন্ডিকেটের সাথে আপোষ নয়- ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান
ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বাড়ির পাশে শিশুটি খেলছিল। এসময় মাহাবুল ইসলাম পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে বাকপ্রতিবন্ধী শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের নিকট আকার-ইঙ্গিতে ঘটনাটি খুলে বলে।
তারাগঞ্জ থানার এস আই ও মামলার তদন্তকারী অফিসার শামছুল আলম জানান, এ ঘটনায় মামলার পর পুলিশ অভিযুক্ত আসামিকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করেন। কিন্তু আত্মগোপনে থাকায় সোমবার গোপনে খবর পেয়ে তার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২০ জুলাই ২০২৬
Trulli

তারাগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার