মমপটুয়াখালীর বাউফলে নৌ পুলিশ, বরিশাল অঞ্চল, কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি ও দশমিনা নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে নৌ পথে আইন-শৃঙ্খলা ও মৎস্য সম্পদ রক্ষায় অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৪ জুলাই-২৬) বেলা ১১টার দিকে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি (দক্ষিণ বিভাগ) প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।
নৌ পথে আইন-শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি নৌ অঞ্চলের জেলে, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের সাথে সু-সম্পর্ক বজায় রেখে নৌ পথের নিরাপত্তা আরো শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বরিশাল অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার নাজমুল হক, বাউফল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সব্যসাচী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এমএম পারভেজ ও বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম প্রমূখ উপস্থিত থেকে নৌ পথে আইন-শৃঙ্খলা ও মৎস্য রক্ষায় আলোচনা করেন।
প্রথমে উপস্থিত নৌ অঞ্চলের জেলে, ব্যবসায়ী, ও স্থানীয় জনসাধারণ বক্তব্য দেন এবং তা শুনেন তারা। আয়োজনে ছিলেন দশমিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ ও কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত এসআই মনির হোসেন। সঞ্চালনায় ছিলেন ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর সভাপতি শেখ মোঃ জাফরান আল হারুন। (২১/০৭/২০২৬)













