সর্বশেষ

র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তামিম

অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে ধারাবাহিক ব্যাটিংয়ের পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম। টানা দুই ম্যাচে ফিফটি করে আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন। র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সাইফ হাসান ও শেখ মেহেদিও

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন
বুধবার (২২ জুলাই) প্রকাশিত হালনাগাদ র‍্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তানজিদ। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনিই বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাংকিংধারী টি-টোয়েন্টি ব্যাটার।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৭০ গড়ে ১৪০ রান করেন বাঁহাতি এই ওপেনার। অন্যদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৫ রানের ইনিংস খেলে ৯ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন ওপেনার সাইফ হাসান।
তবে ৩ ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছেন তাওহীদ হৃদয়। বোলারদের র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজনের। তবে অবনতি হয়েছে দুই অভিজ্ঞ বোলার নাসুম আহমেদ আর মোস্তাফিজুর রহমানের। অন্যদিকে পেসার তাসকিন আহমেদ ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৯ নম্বরে।

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ জুলাই ২০২৬
Trulli

র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তামিম