সর্বশেষ

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের কাছে ক্যাম্পাসে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা ও মেডিকেল সেন্টারের আধুনিকায়নসহ ৯ দাফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, রাকিব হাসান স্বাক্ষর, রিফাত হোসাইন, মো. সাব্বির হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরা।

চুয়াডাঙ্গার ধুতুরহাটে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম দ্রুত ডিজিটালাইজড করে স্বচ্ছ, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব সেবা নিশ্চিত, আবাসিক হল ও ক্যাম্পাসের সকল খাবারের দোকানে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত, ঝাল চত্বর (আম বাগান) এর স্থায়ী সংস্কার এবং সমগ্র ক্যাম্পাসে আধুনিক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, ঝাল চত্বরসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট অপসারণ করে নির্ধারিত স্থান নিশ্চিতকরণের মাধ্যমে পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে পুনর্বাসনের ব্যবস্থা, মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কার্যকর উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসকে ভিক্ষুকমুক্ত, মেডিকেল সেন্টারের আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত, নির্ভরযোগ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে, ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীর জন্য সমমূল্যে খাবারের ঢোকেন নিশ্চিত করে বৈষম্য দূর করতে হবে, ‘মীর মুগ্ধ সরোবর’-এর সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে, পর্যাপ্ত নিরাপত্তা ও কার্যকর নজরদারির মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রংপুরে নেসকো প্রধান প্রকৌশলীসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ জুলাই ২০২৬
Trulli

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি