সর্বশেষ

এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

পর্দা উঠছে ২০২৬ এশিয়ান গেমস ক্রিকেটের। জাপানে অনুষ্ঠেয় এই মেগা ইভেন্টের পুরুষ ও নারী ক্রিকেট টুর্নামেন্টের ড্র এবং সূচি এখন চূড়ান্ত। বরাবরের মতোই রোমাঞ্চ ধরে রেখে পুরুষ বিভাগের শীর্ষ চার দল-বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি খেলবে নকআউট পর্বে। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে আসা দলগুলোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে এশিয়ার শীর্ষ চার দল।

বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, হাজার হাজার ভক্তের স্বাক্ষর
অন্যদিকে, স্বাগতিক জাপানসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে, যা সরাসরি কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়েই মাঠে গড়াবে। পুরুষ টুর্নামেন্টে ৬টি দলকে প্রথম পর্বের লড়াইয়ের জন্য দুটি গ্রুপে ভাগ করা হয়েছে: গ্রুপ এ: আফগানিস্তান, জাপান (স্বাগতিক) ও নেপাল। গ্রুপ বি: হংকং, মালয়েশিয়া ও ওমান। প্রথম পর্বের সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ ম্যাচ শেষে প্রতি গ্রুপ থেকে সেরা দুটি করে দ কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়ে সরাসরি জায়গা করে নেওয়া বিগ ফোরের মুখোমুখি হবে। টি-টোয়েন্টি ফরম্যাটের প্রতিযোগিতা ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।নারী প্রতিযোগিতা কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু
নারীদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি চলবে ১৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এতে কোনো গ্রুপ পর্ব থাকছে না; ৮টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে:
কোয়ার্টার ফাইনাল ফিক্সচার:
১. ভারত বনাম জাপান
২. বাংলাদেশ বনাম চীন
৩. শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া
৪. পাকিস্তান বনাম থাইল্যান্ড
সেমিফাইনালে ভারত-জাপান ম্যাচের বিজয়ী মুখোমুখি হবে বাংলাদেশ-চীন ম্যাচের বিজয়ীর সঙ্গে। ফলে শেষ চারে ভারত ও বাংলাদেশের হাই-ভোল্টেজ দ্বৈরথের সম্ভাবনা থাকছে।

র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তামিম
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ জুলাই ২০২৬
Trulli

এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ