সর্বশেষ

হাঁস চুরির দায়ে আটক যুবককে ১০০ রাকাত নামাজ পড়িয়ে মুক্তি

অনলাইন ডেস্ক

ভোলার লালমোহনে রাজহাঁস চুরির দায়ে মো. নাজিম নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাকে ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে মুক্তি দেওয়া হয়। অভিনব এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  অভিযুক্ত মো. নাজিম লালমোহন পৌরসভার পাকার মাথা এলাকার বুলু হাওলাদার বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ওই এলাকায় চোরের উৎপাত দেখা দেয়। রাতের অন্ধকারে স্থানীয়দের হাঁস-মুরগিসহ নানান মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরচক্র। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ এলাকার আরিন্দা বাড়ির মো. এমরান হোসেন রাকিব নামে এক ব্যক্তির দুটি রাজহাঁস চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে ধাওয়া দিয়ে হাঁসসহ চোর নাজিমকে আটক করেন।
 এ সময় তিনি আর কখনো এ ধরনের কর্মকাণ্ড করবেন না বলে অঙ্গীকার করেন। পরে তাকে স্থানীয়রা শাস্তি হিসেবে ১০০ রাকাত নফল নামাজ ধার্য করেন। এরপর ওই চোরকে ধার্যকৃত নামাজ পড়িয়ে এবং তওবা করিয়ে স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রাণনাশের হুমকির অভিযোগ! প্রারণার অভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৪ জুলাই ২০২৬
Trulli

হাঁস চুরির দায়ে আটক যুবককে ১০০ রাকাত নামাজ পড়িয়ে মুক্তি