সর্বশেষ

গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা কমিটির সিপিবি, ছাত্র ইউনিয়ন ও ক্ষেত মুজুর সমিতির সাবেক সভাপতি,গফরগাঁও উপজেলার তেতুলিয়া উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক, গফরগাঁও প্রেস ক্লাব এর সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক, অন্যতম মানবাধিকার কর্মী, কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুলাই শনিবার বিকাল ৫ টায় গফরগাঁও আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন কমরেড সাইদুল ইসলাম ও এইচ এম ইয়াসিনুল আরাফাত অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ডা: কে এম এহছান, আব্দুর রহমান ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক নূর আবেদীন বাবুল , মাওলানা শামসুল হুদা পাঁচবাগী( র:) স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আ: খালেক , সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাদেকুর রহমান শামীম, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সাধারন সম্পাদক কমরেড এডভোকেট সাইফুস সালেহীন , বাবার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কমরেড আজিম উদ্দীন মাস্টারের ছেলে এখলাছ উদ্দীন আহমদ।

আশুলিয়ার জামগড়া সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলিবিনিময়

আলোচকগন কমরেড আজিম উদ্দীন মাস্টারের কর্মময় জীবন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন তিনি জীবনব্যাপী আদর্শের প্রতি অবিচল থেকে সমাজ ও রাজনীতিতে অবদান রেখে গেছেন। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে শোষণ – নিপীড়ন মুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমাদের কাজ করে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন
ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৫ জুলাই ২০২৬
Trulli

গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টার এর স্মরণসভা অনুষ্ঠিত