সর্বশেষ

জাঁকজমকপূর্ণ আয়োজনে গ্রীনলিফ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী

শহীদুল ইসলাম

আজ ২৬ জুলাই, ২০২৬, রবিবার সকালে, দোহার উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পদ্মা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ ইমারত হোসেন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুস শিহাব। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষা কেবল বইয়ের পাতায় বা শ্রেণিকক্ষের চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ নয়।

 

পাবনার পদ্মায় অবৈধ বালু উত্তোলন: শতাধিক ড্রেজার-বাল্কহেডে পরিবহন

প্রকৃত শিক্ষা সেটাই, যা মানুষের মনকে প্রসারিত করে, রুচিশীল করে তোলে এবং নৈতিক মূল্যবোধের শিক্ষা দেয়। আর সংস্কৃতি হলো মনকে সুন্দর ও পরিশীলিত করার সেই জাদুকরী মাধ্যম।” গ্রিনলিফ প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের সহকারী শিক্ষক অনিক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নায়েব আলী, স্কুলের পরিচালক মাওলানা আওলাদ হোসেন এবং প্রধান শিক্ষক রাজিন মাহমুদ, অধ্যক্ষ ইভা আক্তার মীম, প্রধান শিক্ষিকা লাবনী আক্তার শীলা।

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

প্রভাষক নূরুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আলমগীর হোসেন, শেখ ইউনুস, চিকিৎসক ড. বরকতুল্লাহ সহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জুলাই ২০২৬
Trulli

জাঁকজমকপূর্ণ আয়োজনে গ্রীনলিফ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী