সর্বশেষ

আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

গণ-অভ্যুত্থান পরবর্তী জনপ্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি সেবামুখী ও জনবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৬ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের কর্মের যথাযথ স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হবে। অন্যদিকে, যারা আইন-বিধি লঙ্ঘন করে জনসেবায় ব্যাঘাত ঘটাবেন বা অপকর্মে লিপ্ত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি তিরস্কারমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার-সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো বিশেষ ধর্মীয় উৎসব বা রথযাত্রাকে লক্ষ্য করে এটি করা হয়েছে—এমন ধারণার কোনো ভিত্তি নেই, এটি কাকতালীয়। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুততম সময়ে তা নিষ্ক্রিয় করেছে এবং ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে।

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় ভ‍্যান চালক নিহত

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতির পদত্যাগপত্র সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে এবং তা গৃহীত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, পদাধিকার বলে দায়িত্ব পালনকালীন সময়ে সাবেক রাষ্ট্রপতি যে সাংবিধানিক সুরক্ষা পেয়ে থাকেন, তা বলবৎ থাকবে। এ ছাড়া আইন অনুযায়ী তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও পুলিশ বাহিনীর সমন্বয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হচ্ছে।

এ বছর পুলিশ সপ্তাহে পদক প্রদান অনুষ্ঠান না হওয়া প্রসঙ্গে মন্ত্রী জানান, তড়িঘড়ি করে তৈরি করা প্রাথমিক তালিকায় কিছু কারিগরি ত্রুটি ও অনিয়ম ধরা পড়েছে। এ কারণে তালিকাটি পুনরায় পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি। প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে যোগ্যদের মাঝে বিশুদ্ধ তালিকা অনুযায়ী পদক প্রদান করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

অনুষ্ঠানে দুটি ভিন্ন সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয়জন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ও ঢাকা রেলওয়ে থানার যৌথ প্রচেষ্টায় ৩০ মিনিটের মধ্যে এক প্রবাসীর হারিয়ে যাওয়া পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধারের ঘটনায় সাতজন পুলিশ সদস্য পুরস্কৃত হন। অন্যদিকে, সাহসিকতার সঙ্গে ছিনতাইকারী গ্রেপ্তারের জন্য ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের দুই সার্জেন্টকে পুরস্কৃত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর বৌদ্ধ মন্দিরে জার্নালিস্ট সুজন বেপারীকে বই উপহার

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৬ জুলাই ২০২৬
Trulli

আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী