সর্বশেষ

জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করেই এগোচ্ছে বিএনপি: আমির খসরু

অনলাইন ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করে এগিয়ে চলছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং মানুষের কল্যাণের রাজনীতিই বিএনপির মূল শক্তি। তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তার আদর্শকে সামনে রেখে দেশ ও জনগণের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ইউপি নির্বাচনে বিএনপির মূল লক্ষ্য দলীয় ঐক্য ও একক প্রার্থী: শৃঙ্খলা ভঙ্গে কঠোর বার্তা

তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে আরও গভীরভাবে ধারণ করে ভবিষ্যতে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে এগিয়ে নেওয়া হবে। তার দেখানো পথে গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের উন্নয়নের জন্য বিএনপি কাজ করবে।

আমির খসরুর ভাষ্য, জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠাই দলটির মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিএনপি তার রাজনৈতিক দর্শন ও আদর্শকে সামনে রেখেই কাজ করে যাবে।পুষ্পস্তবক অর্পণ শেষে নেতারা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সাভার-ধামরাইয়ে বিএনপিতে নিষিদ্ধ আ”লীগ ‘অনুপ্রবেশের’অভিযোগ: তৃণমূলে ক্ষোভ ও অসন্তোষ

এ সময় রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ সেপ্টেম্বর ২০২৬
Trulli

জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করেই এগোচ্ছে বিএনপি: আমির খসরু