সর্বশেষ

‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’: তারেক রহমানকে ট্রাম্প

অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বাংলাদেশ বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রতিক সময়ে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে বলে তিনি বিশ্বাস করেন।

মবের অপসংস্কৃতি শক্ত হাতে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চিঠিতে ট্রাম্প বলেন, বাংলাদেশের মানুষ অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে তারা এবং বাংলাদেশ নিজেদের জন্য একটি খুব উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে বলে তিনি নিশ্চিত।এদিকে বাংলাদেশ সরকারের বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।

ট্রাম্প বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে তারেক রহমানের পাঠানো চিঠি তিনি পেয়েছেন এবং বাংলাদেশের কেনার সিদ্ধান্তকে তিনি অত্যন্ত প্রশংসার সঙ্গে নিয়েছেন। বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না বলেও আশ্বাস দেন তিনি।চিঠিতে ট্রাম্প আরও বলেন, তিনি বাংলাদেশের এই সিদ্ধান্ত ভুলবেন না।

৪২ বছরের পুরোনো বিধিমালা বদলাচ্ছে, আসছে ‘বেসামরিক বিমান চলাচল বিধিমালা ২০২৬’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশার কথাও চিঠিতে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পাশাপাশি এ বিষয়ে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্য ধন্যবাদ জানান তিনি।ট্রাম্পের এই চিঠির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিষয়ে নতুন করে গুরুত্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ সেপ্টেম্বর ২০২৬
Trulli

‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’: তারেক রহমানকে ট্রাম্প