সর্বশেষ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল

ধামরাই প্রতিনিধি

কাজী মিজানুর রহমান

ঢাকার ধামরাই পৌর শহরে কর্মসূচির শুরুতে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল।

চার হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে ভোটের প্রস্তুতি ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি

কর্মসূচির শুরুতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজনের মধ্য দিয়ে দোয়ার মাহফিল শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

স্থানীয় সরকার নির্বাচনে দ্বিমুখী পরীক্ষার মুখে বিএনপি: নিরপেক্ষতা রক্ষা ও অভ্যন্তরীণ শৃঙ্খলাই প্রধান লক্ষ্য

প্রতিষ্ঠা বার্ষিকীর এ কর্মসূচিতে নেতাকর্মীরা দলের ঐক্য, গণতন্ত্র ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০১ সেপ্টেম্বর ২০২৬
Trulli

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দল