সর্বশেষ

ঘুমের ওষুধ খাওয়াইয়া সৎ মেয়েকে ধর্ষণ, পাষণ্ড সৎবাবা গ্রেপ্তার

মিজানুর রহমান

ঢাকার ধামরাইয়ে এক লোমহর্ষক ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। পরিবারের সবাইকে জিম্মি করে ১৪ বছরের সৎ মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে সৎবাবার বিরুদ্ধে।

এই ঘটনায় অভিযুক্ত সৎ বাবা আজাহারুল ইসলাম ওরফে কাওছারকে (৩৬) গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৎ বাবা পেশায় রংমিস্ত্রি আজাহারুল সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার সমাসপুর সূতি গ্রামের বাসিন্দা।

তিনি পরিবার নিয়ে ধামরাইয়ের কেলিয়া দক্ষিণ পাড়া একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ভুক্তভোগী কিশোরীর মা ধামরাই রেডিও সেন্টারে রান্নার কাজ করে সংসার চালান। আগের সংসারের দুই কন্যাসন্তান নিয়ে সাত বছর আগে আজাহারুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়েছিল।
​গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে আজাহারুল সুপরিকল্পিত ভাবে তার দুই সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে দেন। ওষুধ খাওয়ার অল্প সময়ের মধ্যেই বড় ও ছোট মেয়ে আলাদা কক্ষে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে।

দৈনিক সংবাদ মোহনা ২১ বছর পূর্তি

এরপর রাত গভীরে আজাহারুল তার স্ত্রীর হাত ও পা শক্ত করে রশি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন এবং তার মুখ কসটেপ দিয়ে আটকিয়ে ​পরিবারের সবাইকে অবশ ও পরাধীন করার পর তিনি বড় মেয়েকে ধর্ষণ করেন পাষন্ড সৎ বাবা ।
একপর্যায়ে ছোট মেয়ের ঘুম ভেঙে গেলে মায়ের মুখের কসটেপ ও হাতের বাঁধন দেখে খুলে দেয়। পরে মা দ্রুত বড় মেয়েকে উদ্ধার করেন। এ সময় ভুক্তভোগী কিশোরী কান্নায় ভেঙে পড়ে এবং প্রকাশ করে যে, এর আগেও বিভিন্ন সময় তাকে একাধিকবার ধর্ষণ করেছেন তার ওইসৎবাবা।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বুধবার (২ সেন্পেম্বর) সন্ধ্যায় অভিযুক্ত আজাহারুল বাসায় ফিরলে উত্তেজিত স্থানীয় জনতা তাকে ঘিরে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধ অবস্থায় আজাহারুলকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।
পরে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
বর্তমানে ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান রয়েছে।

শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বেপরোয়া চক্র,কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৩ সেপ্টেম্বর ২০২৬
Trulli

ঘুমের ওষুধ খাওয়াইয়া সৎ মেয়েকে ধর্ষণ, পাষণ্ড সৎবাবা গ্রেপ্তার