সর্বশেষ

বাউফলে ধুলিয়া রক্ষা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে হাজার হাজার মানুষের মানববন্ধন

এম জাফরান হারুন

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন রক্ষা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রস্তাবিত ভোলা–বরিশাল সেতুর সঙ্গে ধুলিয়া পয়েন্টকে সংযুক্ত করার দাবিতে বাউফলে হাজার হাজার ভূক্তোভোগীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) উপজেলার ধুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া নদীর তীরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ধুলিয়া ও আশপাশের এলাকার নদীভাঙন, বন্যা ও জোয়ারের পানির কবল থেকে জনপদ রক্ষা এবং টেকসই বাঁধ নির্মাণের দাবিতে এতে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তেঁতুলিয়া নদীর জোয়ার ও বন্যার পানিতে প্রতিবছর ধুলিয়া এলাকার রাস্তাঘাট, ফসলি জমি, মৎস্য পুকুরসহ মানুষের বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পেলেই আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘদিন ধরে একটি টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে এলেও এর কার্যকর সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

প্রতিমন্ত্রীর গাড়ির দুর্ঘটনায় প্রাণ হারানো নারীর পরিচয় নিয়ে যা জানা গেল

তারা আরও বলেন, শুধু অস্থায়ী বাঁধ বা সংস্কার নয়, ধুলিয়া জনপদকে স্থায়ীভাবে রক্ষার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। একই সঙ্গে ভোলা–বরিশাল সেতুর সঙ্গে ধুলিয়া পয়েন্টের সংযোগ স্থাপন করা হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ মোজাম্মেল হোসেন মফুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদার। এসময় স্থানীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন।

এসময় মানববন্ধনে উপজেলা বিএনপি, ধুলিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, উপজেলা জামায়াত ইসলামী, ধুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তেঁতুলিয়া নদীর তীরে হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় একাত্মতার পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ধুলিয়া রক্ষা এবং ভোলা–বরিশাল সেতুর সঙ্গে ধুলিয়ার সংযোগ স্থাপনের দাবি জানান।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ উদ্ধার

এলাকাবাসীর প্রত্যাশা—দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং ধুলিয়াকে নদীভাঙন ও জোয়ারের পানির ঝুঁকি থেকে স্থায়ীভাবে রক্ষা করবে। (

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ সেপ্টেম্বর ২০২৬
Trulli

বাউফলে ধুলিয়া রক্ষা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে হাজার হাজার মানুষের মানববন্ধন