সর্বশেষ

দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে স্কয়ার হাসপাতালে আনা হয়েছে

অনলাইন ডেস্ক

বগুড়ায় দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্যপ্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়েছে। তার পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে এমআরআই করানোর জন্য নেয়া হয়েছে বলে প্রতিমন্ত্রীর ছেলে তৌফিক হাসান বিষয়টি মানবজমিনকে জানিয়েছেন। এর আগে বেলা ১টার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত অবস্থায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

জানা যায়, শুক্রবার সকালের দিকে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের গোপীনাথপুর এলাকায় প্রতিমন্ত্রীকে বহনকারী সরকারি গাড়িটি দুর্ঘটনার মুখোমুখি হয়। আকস্মিকভাবে এক পথচারী সামনে চলে আসায় চালক ব্রেক কষলে গাড়িটি পাশের ধানখেতে নেমে উল্টে যায়। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বেগম আহত হন।

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ানো হচ্ছে এলএনজি আমদানি ও সরবরাহ

দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত পথচারী বৃদ্ধা পরবর্তীতে হাসপাতালে মারা যান।
জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া জানান, জয়পুরহাট হাসপাতালে প্রাথমিক পরিচর্যা শেষে দুপুর আনুমানিক ১টার দিকে প্রতিমন্ত্রীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করে। প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের আশ্বস্ত বার্তা মিলেছে।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জানান, পরীক্ষা-নিরীক্ষায় প্রতিমন্ত্রীর কোনো হাড় ভঙের প্রমাণ মেলেনি। তবে তার ডান পায়ে ‘সফট টিস্যু ইনজুরি’ হয়েছে। এছাড়া হাত, কাঁধ ও ঘাড়ে মৃদু চোট পেয়েছেন তিনি। পায়ে প্রাথমিক ‘শর্ট লেগ’ প্লাস্টার করে দেয়া হয়েছে। বাড়তি সতর্কতা ও সুচিকিৎসার স্বার্থে পরামর্শক্রমেই তাকে ঢাকার বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: প্রতিমন্ত্রী অমিত

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ সেপ্টেম্বর ২০২৬
Trulli

দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে স্কয়ার হাসপাতালে আনা হয়েছে