সর্বশেষ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। তবে ওই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। আজ শুক্রবার সকালে বনানী থানা পুলিশ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহ উদ্ধার করে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সকাল পৌনে ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে। তিনি বলেন, তার গায়ে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। মুখে সাদা স্কচটেপ লাগানো ছিল। ধারণা করছি, তিনি একজন সিএনজি চালক হতে পারেন। তাকে হত্যার পর দুর্বৃত্তরা রাতে বা ভোরের কোনো এক সময় মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে।

বিরুলিয়ায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন: বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে মনিরুল হকের আর্থিক অনুদান

ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে লাশ উদ্ধারের স্থান। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশেই নিরাপত্তা ক্যামেরা রয়েছে। ফলে এমন নজরদারির মধ্যে কীভাবে একজন ব্যক্তির লাশ সেখানে নেওয়া ও ফেলে রাখা হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।

ওসি ফরিদুল ইসলাম বলেন, পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরা আছে। আমরা ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করব। এতে মরদেহটি কখন, কীভাবে সেখানে আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

ঢাকায় অবস্থানকালে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি সাংবাদিক ফাহিমের পরিবারের

বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। পুলিশ বর্তমানে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৪ সেপ্টেম্বর ২০২৬
Trulli

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপে মুখ বাঁধা মরদেহ উদ্ধার