বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আলোচনা সভাটি শুরু হয়।
বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত গুণীজনরা আলোচনায় অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।আলোচনা সভাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলের অতীত রাজনৈতিক ভূমিকা, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে।














