সর্বশেষ

মেসির পাশে রাফিনিয়া, বার্সেলোনার হয়ে গড়লেন অনন্য কীর্তি

অনলাইন ডেস্ক

লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় ব্যবধানে ৫-০ গোলের জয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। এই গোলের মাধ্যমে চলতি মৌসুমের প্রথম চার লিগ ম্যাচেই নিজের গোলসংখ্যা ছয়ে নিয়ে গেছেন রাফিনিয়া।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র তথ্য অনুযায়ী, চলতি শতাব্দীতে বার্সেলোনার হয়ে লা লিগার একটি মৌসুমের প্রথম চার ম্যাচে ছয় গোল করার কীর্তি এখন মাত্র দুই খেলোয়াড়ের। রাফিনিয়ার আগে এই নজির গড়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। তিনি ২০১২-১৩ এবং ২০১৩-১৪—এই দুই মৌসুমে দলের প্রথম চার লা লিগা ম্যাচে ছয়টি করে গোল করেছিলেন।

প্রায় এক যুগ পর মেসির সেই বিশেষ রেকর্ডে এবার নিজের নাম যুক্ত করলেন রাফিনিয়া।

পাকিস্তানের দুই ক্রিকেটারের ফোনের তথ্য সংগ্রহ, তদন্তে পিসিবি

চলতি মৌসুমের শুরু থেকেই গোলের ধারায় রয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এলচের বিপক্ষে জোড়া গোল করে মৌসুমের যাত্রা শুরু করেন তিনি। এরপর অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে করেন একটি গোল। রায়ো ভায়েকানোর বিপক্ষে আবারও দুইবার বল জালে পাঠান রাফিনিয়া। সর্বশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে প্রথম চার ম্যাচেই ছয় গোল পূর্ণ করেন তিনি।

দারুণ এই পারফরম্যান্সের ফলে লা লিগার চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষস্থান দখল করেছেন রাফিনিয়া। তার পেছনে এক গোল কম নিয়ে রয়েছেন রায়ো ভায়েকানোর স্ট্রাইকার কামেয়ো।

তবে এখানেই থামতে চাইবেন না রাফিনিয়া। সামনে রয়েছে আরও একটি বিশেষ রেকর্ড গড়ার সুযোগ। বার্সেলোনার জার্সিতে লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তি এখন পর্যন্ত রয়েছে কেবল সেসার রদ্রিগেজ ও জালাতান ইব্রাহিমোভিচের।

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

পরবর্তী ম্যাচেও যদি গোলের দেখা পান রাফিনিয়া, তাহলে এই দুই কিংবদন্তির সঙ্গে নিজের নামটিও ওই বিশেষ তালিকায় যুক্ত করতে পারবেন তিনি।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ সেপ্টেম্বর ২০২৬
Trulli

মেসির পাশে রাফিনিয়া, বার্সেলোনার হয়ে গড়লেন অনন্য কীর্তি