সর্বশেষ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এসব কমিটির মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে এসব কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি স্থায়ী কমিটিগুলো গঠন ও পুনর্গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন।

ব্যাটারিচালিত অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতির দাবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে সদস্য হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, কিশোরগঞ্জ-২ আসনের এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, চট্টগ্রাম-৯ আসনের মোহাম্মদ আবু সুফিয়ান, নওগাঁ-৩ আসনের মোহাম্মদ ফজলুল হুদা, সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল, সংরক্ষিত মহিলা আসন-৫০-এর মোসাম্মদ নুসরাত তাবাসসুম জ্যোতি, বাগেরহাট-২ আসনের শেখ মঞ্জুরুল হক রাহাত এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান।

জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পর্যালোচনা করে থাকে। পাশাপাশি সরকারের বিভিন্ন কার্যক্রমের ওপর সংসদীয় নজরদারি, প্রয়োজনীয় সুপারিশ এবং নীতিগত বিষয় পর্যালোচনার ক্ষেত্রেও এসব কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ঢাকার চারপাশে আবারও ওয়াটার বাস, চালুর লক্ষ্য ২-৩ মাসের মধ্যে

এদিকে একই দিনে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি বিষয়ক, খাদ্য, প্রাথমিক ও গণশিক্ষা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, মৎস্য ও প্রাণিসম্পদ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন ও পুনর্গঠন করা হয়েছে।

এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রমের ওপর সংসদীয় পর্যবেক্ষণ ও পর্যালোচনার কাঠামো আরও সক্রিয় হলো।

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৭ সেপ্টেম্বর ২০২৬
Trulli

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া