সর্বশেষ

সিগারেটের দাম বাড়ল ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন

অনলাইন ডেস্ক

মমনিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরামূল্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় প্রতি দশ শলাকা নিম্নস্তরের সিগারেটের বিদ্যমান সর্বোচ্চ মূল্য ‘৬২ টাকা ও তদূর্ধ্ব’-এর পরিবর্তে ‘৬৫ টাকা ও তদূর্ধ্ব’ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২০তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের এই প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হয়।

আগস্টে মূল্যস্ফীতি সামান্য কমলেও আয় নিয়ে স্বস্তি নেই

সংশ্লিষ্ট প্রেস ব্রিফ অনুযায়ী, এই মূল্য পুনঃনির্ধারণের ফলে নিম্নস্তরের সিগারেটের অবৈধ বাণিজ্য কমার পাশাপাশি রাজস্ব ঘাটতিও হ্রাস পাবে বলে মনে করছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। মন্ত্রিসভা এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। একই বৈঠকে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর রেয়াতি সুবিধা দেওয়ার একটি প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এর আওতায় প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ছয় মাস পর্যন্ত কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্কসহ বিভিন্ন কর অব্যাহতি পাবে সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে।

এ ছাড়া বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও উৎসাহ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। দশ বছর মেয়াদি এই চুক্তি বাংলাদেশে হংকংয়ের বিনিয়োগ সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আয়কর রিটার্নে শুধু আয় নয়, দিতে হয় সারা বছরের জীবনযাত্রার খরচের হিসাব

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ সেপ্টেম্বর ২০২৬
Trulli

সিগারেটের দাম বাড়ল ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন