সর্বশেষ

চুয়াডাঙ্গার জীবননগরে বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চিত্তরঞ্জন সাহা চিতু - চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগরে বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে খবর পেয়ে উপজেলার উথলী বাজারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিউল ইসলাম উথলী বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।

স্থানীয়সূত্রে জানা যায়, প্রচন্ড দুর্গন্ধ পেয়ে উথলী বাজারের ব্যবসায়ীরা সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ৯৯৯-এ কল করেন ো। কল পেয়ে রাত ১২টার দিকে জীবননগর থানা পুলিশের একটি দল এসে বদ্ধ ঘর থেকে রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

কক্সবাজারে বাড়িতে ৯০ হাজার ইয়াবা ও ৩৫ লাখ টাকা উদ্ধার, নারীসহ আটক ৩

রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে উথলী বাজারপাড়ায় বসবাস করতেন। তিনি বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করলেও সম্প্রতি মানসিকভাবে অসুস্থ ছিলেন। বাড়ি থেকে বের করে দিয়েছেন স্ত্রী-সন্তান ও মাকে। একাকী থাকাকালীন কোনো এক সময় তিনি নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, স্থানীয়দের সাথে নিয়ে ঘটনাস্থলে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরবর্তীতে দরজা খুলে ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা নিশ্চিত নয়, তবে ধারণা করছি সপ্তাহখানেক আগে তিনি আত্মহত্যা করেছেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ সেপ্টেম্বর ২০২৬
Trulli

চুয়াডাঙ্গার জীবননগরে বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার